সুপার টুয়েলভে বাংলাদেশের সব ম্যাচ বিকেলে

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি নিয়ম সংশোধন করায় প্রথম পর্বে গ্রুপের অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে সুপার টুয়েলভের গ্রুপ সিডিং। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের সঙ্গে হেরে যাওয়ায় 'বি' গ্রুপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। আর তাতে নিশ্চিত হয়ে গেছে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপ ও খেলার সময়সূচি।

প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে উড়িয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে ওমানকে  ৮ উইকেটে হারানোয় এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড।

স্কটল্যান্ড তাই সুপার টুয়েলভে যাচ্ছে 'গ্রুপ-১'-এ। যেখানে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও প্রথম পর্বে 'এ' গ্রুপের একটি দল (আয়ারল্যান্ড বা নামিবিয়া)।

রানার্সআপ হিসেবে বাংলাদেশের ঠিকানা 'গ্রুপ-২'- তে। যেখানে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেখানে যোগ দিয়েছে শ্রীলঙ্কাও।

দেখে নেওয়া যাক  সুপার-টুয়েলভে বাংলাদেশের ম্যাচের সূচি 

 

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
২৪ অক্টোবর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা  শারজাহ বিকেল ৪টা
২৭ অক্টোবর  বাংলাদেশ বনাম ইংল্যান্ড  আবুধাবি বিকেল ৪টা
২৯ অক্টোবর  বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ শারজাহ বিকেল ৪টা
২ নভেম্বর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা আবুধাবি বিকেল ৪টা
৪ নভেম্বর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দুবাই বিকেল ৪টা