সুপার টুয়েলভে কার খেলা কখন
শেষ হয়েছে প্রথম পর্বের লড়াই। বাছাই ধাপ পেরিয়ে সুপার টুয়েলভে 'এ' গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও নামিবিয়া। 'বি' গ্রুপ থেকে ঠাঁই পেয়েছে স্কটল্যান্ড ও বাংলাদেশ।
১২ দলকে নিয়ে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে সুপার টুয়েলভের লড়াই। প্রথম দিনে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
দেখে নেওয়া যাক সুপার টুয়েলভে কার খেলা কখন-
| তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
|---|---|---|---|
| ২৩ অক্টোবর | অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা | আবুধাবিই | বিকেল ৪টা |
| ২৩ অক্টোবর | ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ | দুবাই | রাত ৮টা |
| ২৪ অক্টোবর | শ্রীলঙ্কা- বাংলাদেশ | শারজাহ | বিকেল ৪টা |
| ২৪ অক্টোবর | ভারত-পাকিস্তান | দুবাই | রাত ৮টা |
| ২৫ অক্টোবর | আফগানিস্তান-স্কটল্যান্ড | শারজাহ | রাত ৮টা |
| ২৬ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা- ওয়েস্ট ইন্ডিজ | দুবাই | বিকেল ৪টা |
| ২৬ অক্টবর | পাকিস্তান-নিউজিল্যান্ড | শারজাহ | রাত ৮টা |
| ২৭ অক্টোবর | ইংল্যান্ড- বাংলাদেশ | আবুধাবি | বিকেল ৪টা |
| ২৭ অক্টোবর | স্কটল্যান্ড-নামিবিয়া | আবুধাবি | রাত ৮টা |
| ২৮ অক্টোবর | অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা | দুবাই | রাত ৮টা |
| ২৯ অক্টোবর | বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ | শারজাহ | বিকেল ৪টা |
| ২৯ অক্টোবর | পাকিস্তান-আফগানিস্তান | দুবাই | রাত ৮টা |
| ৩০ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কা | শারজাহ | বিকেল ৪টা |
| ৩০ অক্টোবর | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | দুবাই | রাত ৮টা |
| ৩১ অক্টোবর | আফগানিস্তান- নামিবিয়া | আবুধাবি | বিকেল ৪টা |
| ৩১ অক্টোবর | ভারত-নিউজিল্যান্ড | দুবাই | রাত ৮টা |
| ১ নভেম্বর | ইংল্যান্ড- শ্রীলঙ্কা | শারজাহ | রাত ৮টা |
| ২ নভেম্বর | বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা | আবুধাবি | বিকেল ৪টা |
| ২ নভেম্বর | পাকিস্তান- নামিবিয়া | আবুধাবি | রাত ৮টা |
| ৩ নভেম্বর | নিউজিল্যান্ড- স্কটল্যান্ড | দুবাই | বিকেল ৪টা |
| ৩ নভেম্বর | ভারত- আফগানিস্তান | আবুধাবি | রাত ৮টা |
| ৪ নভেম্বর | বাংলাদেশ- অস্ট্রেলিয়া | দুবাই | বিকেল ৪টা |
| ৪ নভেম্বর | ওয়েস্ট ইন্ডিজ- শ্রীলঙ্কা | আবুধাবি | রাত ৮টা |
| ৫ নভেম্বর | নিউজিল্যান্ড- নামিবিয়া | শারজাহ | বিকেল ৪টা |
| ৫ নভেম্বর | ভারত- স্কটল্যান্ড | দুবাই | রাত ৮টা |
| ৬ নভেম্বর | অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজ | আবুধাবি | বিকেল ৪টা |
| ৬ নভেম্বর | ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা | শারজাহ | রাত ৮টা |
| ৭ নভেম্বর | নিউজিল্যান্ড- আফগানিস্তান | আবুধাবি | বিকেল ৪টা |
| ৭ নভেম্বর | পাকিস্তান- স্কটল্যান্ড | শারজাহ | রাত ৮টা |
| ৮ নভেম্বর | ভারত- নামিবিয়া | দুবাই | রাত ৮টা |
১০ ও ১১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৪ নভেম্বর হবে ফাইনাল।