কোপা আমেরিকার সেমি-ফাইনালের সময়সূচি

স্পোর্টস ডেস্ক

১০ জনের দল নিয়েও চিলিকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। আর একুয়েডরকে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর এক ম্যাচ জিতলেই ফাইনালে উঠবে জনপ্রিয় এই দল। দেখে নেওয়া যাক কোপা আমেরিকার সেমি-ফাইনালে কার খেলা কখন।

ফাইনালে উঠার লড়াইয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা পাচ্ছে কলম্বিয়াকে।

সেমি-ফাইনাল সূচি

তারিখ

বাংলাদেশ সময়

ম্যাচ

ভেন্যু

০৬/০৭/২১, মঙ্গলবার

ভোর ৫টা

পেরু-ব্রাজিল

নিল্তন সান্তোস, রিওডি জেনেইরো

০৭/০৭/২১, বুধবার

সকাল ৭টা

কলম্বিয়া-আর্জেন্টিনা

মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া



জয়ী দুই দল আগামী ১১ জুলাই রিওডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে লড়বে। তার আগের দিন হবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।