চট্টগ্রাম থেকে ইতালির উদ্দেশ্যে প্রথম সরাসরি কনটেইনার জাহাজের যাত্রা

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে প্রথম সরাসরি কনটেইনার জাহাজ যাত্রা করেছে।

আজ সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা ৯৫২টি টিইইউ রপ্তানি লোড কনটেইনার নিয়ে ইতালির রাভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়।

এটিই প্রথম কন্টেইনার জাহাজ, যা দেশের প্রধান সমুদ্রবন্দর থেকে সরাসরি ইউরোপীয় গন্তব্যে রপ্তানি পণ্য বহন করছে।