বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রউফ তালুকদার।

আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রউফ তালুকদারকে সরকারি চাকরি থেকে অবসরগ্রহণ ও অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ৪ জুলাই অথবা তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।